1 Answers

কনে মানে

কনে [ kanē ] বি. ১. বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); ২. নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)।;[সং. কন্যা]।;কনেচন্দন–বি. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা।;কনেবউ–বি. নববধূ; বালিকাবধূ।;কনেযাত্রী–বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন।;[কোনে] (বিশেষ্য) ১ বিবাহের পাত্রী; বিবাহ অনুষ্ঠানের বধূ। ২ বিবাহযোগ্য কন্যা; বিবাহের কথাবার্তা চলতে পারে এমন কুমারী। ৩ নববধূ; নব বিবাহিতা কন্যা। কনেবউ (বিশেষ্য) ১ নব বিবাহিতা বধূ। ২ বালিকাবধূ; কচি বউ। ৩ লজ্জাশীলা বধূ। ৪ নববধূর ন্যায় লজ্জাশীলা বা ব্রীড়াময়ী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা>কইন্যা>কনে};

7 views