1 Answers

কনক মানে

কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা।;[সং. √ কন্ + অক]।;কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল।;কনকচূড়–বি. ধানবিশেষ।;বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় মুকুটখানি’: রবীন্দ্র)।;কনকচূর–বি. ধানবিশেষ, কনকচূড় ধান।;কনকপত্র–বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ।;কনকপ্রভা–বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা।;কনকময়–বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন।;কনকমুকুট–বি. সোনার মুকুট।;কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন।;কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল।;কনকসূত্র–বি. সোনার তার, সোনার ডোর।;কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত।;কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।;[কনোক্] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা। ২ গম (ক্ষেতের সোনালী কনক কাটাবার সময় হলে-রাহুল সাংকৃত্যায়ন )। □ (বিশেষণ) স্বর্ণবর্ণ; স্বর্ণের ন্যায় উজ্জ্বল; প্রভাময়; দ্যুতিমান (চুম্বন মধু কনকহাস্য বিতরিল তারা কত-মোহিতলাল মজুমদার)। কনকক্ষার (বিশেষ্য) সোহাগা, যা দিয়ে সোনা গলানো হয়।কনকচাঁপা (বিশেষ্য) স্বর্ণচাঁপা; কনকবর্ণ পুষ্পবিশেষ। ৩ স্বর্ণ আভাযুক্ত চূড়া যার। কনকদণ্ড (বিশেষ্য) সোনার দণ্ড; স্বর্ণময় যষ্টি (অমনি রমণী কনকদণ্ড আঘাত করিল ভূমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কনকধুতুরা (বিশেষ্য) হলুদ বর্ণের ফুল ও গাছ। কনকপ্রভ (বিশেষণ) স্বর্ণের ন্যায় প্রভাময়; স্বর্ণের ন্যায় দ্যুতিমান; স্বর্ণের উজ্জ্বল বর্ণের ন্যায় প্রভাবিশিষ্ট। কনকময় (বিশেষণ) সুবর্ণময়; স্বর্ণমণ্ডিত; স্বর্ণনির্মিত। কনকমুকুট (বিশেষ্য) ১ সোনার মুকুট। ২ স্বর্ণময় বা কনকবর্ণ মুকুট যার। কনকরঞ্জিত (বিশেষণ) সোনার গিল্টি করা; সোনার জলে পালিশ করা। কনকরস (বিশেষ্য) সুবর্ণদ্রব; হরিতাল। কনকরেণু (বিশেষ্য) চূর্ণাকার স্বর্ণ। কনকলতা (বিশেষ্য) স্বর্ণলতা; সোনালি লতাবিশেষ; আলোকলতা।কনকসূত্র (বিশেষ্য) স্বর্ণতন্তু; সোনার তার; স্বর্ণসূত্র। কনকাচল (বিশেষ্য ) ১ সুমেরু পর্বত। ২ স্বর্ণময় পর্বত। কনকাঞ্চল (বিশেষ্য) স্বর্ণবর্ণের অঞ্চল; স্বর্ণাভাযুক্ত শাড়ির আঁচল; সোনার মতো ঝলঝলে শাড়ির আঁচল। কনকাঞ্জলি (বিশেষ্য) সুবর্ণ নিবেদন; স্বর্ণ অর্ঘ্য; হিন্দুমতে শুভ কর্মে আনুষ্ঠানিক দানবিশেষ। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌+অক(বুন্‌)};

8 views