3 Answers
কদম ১ মানে
[কদোম্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও উক্ত বৃক্ষের ফুল(কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধূলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। কদমা (বিশেষ্য) কদম ফুলের আকৃতি বিশিষ্ট মিঠাই; চিনির তৈরি একপ্রকার বাতাসা। কদম ছাঁট (বিশেষ্য) যে ছাঁটে বা কেশ সংস্কারে মাথার চুল কদম ফুলের কেশরের মতো খাড়া হয়ে থাকে; খুব ছোট করে ছাঁটা বিশেষ এক ধরনের কেশ সংস্কার। কদম তলা (বিশেষ্য) কদম্ব বৃক্ষতল। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কদম্ব};
কদম ২ মানে
[কদোম্] (বিশেষ্য) ১ পা; চরণ (কদমের ধূলি চক্ষে করিয়া অঞ্জন-মোহাম্মদ খান)। ২ পদক্ষেপ (জোর কদম চলরে চল-(কাজী নজরুল ইসলাম))। ৩ অশ্বের গতিভঙ্গি বিশেষ। ৪ পদচিহ্ন। কদমবুসি , কদমবুছি (বিশেষ্য) পদচুম্বন; পায়ে হাত দিয়ে সালাম করা (সে আবদুল্লাহর ‘কদমবুসি’ করিবার জন্য নত মস্তকে হাত বাড়াইয়াছিল-কাজী ইমদাদুল হক; দৃশ্যে স্নিগ্ধতা দিলে মায়ের কদমবুছি প্রাণ-প্রিয়া- মহীউদ্দিন)। {(আরবি) কদম };
কদম মানে
কদম১ [ kadama ] বি. ১. পা, চরণ; ২. পদক্ষেপ; ৩. ঘোড়ার গতিভঙ্গি।;[আ. কদ্ম্]।;কদম২ [ kadama ] বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ।;[সং. কদম্ব]।;কদমা–বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ।;জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।;