1 Answers

কটকট মানে

কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)।;[কট্‌কট্] (বিশেষ্য) শক্তবস্তু কাটতে থাকার শব্দ। □ (অব্যয়) তীব্রবেদনাবোধ সূচক(খোঁড়া হাঁসের পায়ের বাত কটকট করে উঠল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কটকটা (বিশেষ্য) কড়মড়ানির শব্দ; দাঁতে দাঁতে ঘষার শব্দ(দন্ত কটকটা-কাশীরাম দাস)। কটকটি (বিশেষ্য) ১ কটকট শব্দে দাঁতে কেটে খাবার মিঠাই বিশেষ। ২ খেতে কটকট শব্দ হয় এরূপ বস্তু। কটকটে (বিশেষণ) কড়া; তীব্র (কটকটে রোদ; কটকটে কথা)। □ (বিশেষ্য) কটকট ধ্বনি করে এরূপ ব্যাঙ। {ধ্বন্যাত্মক};

4 views