10 views

3 Answers

কট ১ মানে

[কট্] (বিশেষ্য) ১ তৃণ; খড়; মাদুর; তৃণাসন; দরমা। ২ কাছি; ঘাস দ্বারা প্রস্তুত মোটা দড়ি। ৩ তক্তা। ৪ ঘাসের দড়িতে প্রস্তুত খাটিয়া; শববাহী খাটিয়া। ৫ মদবর্ষণকারী হস্তিগণ্ড। ৬ আচার; বিধান; নিয়ম (আগে বড় পিছে ছোট বিধির এ কট। তুই কি করিবি তাহে উলট-পালট-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+অ(অচ্)};

10 views

কট ২ মানে

[কট্] (বিশেষ্য) নির্দিষ্ট শর্তের দলিল; খত; তমসুক (এই কটের উপর অনুমতি দিলেক, যে গমের ক্ষেত যাহা তোমার সম্মুখে আছে- তারিণীচরণ মিত্র)। কটকবলা, কটকবালা ‘বন্ধকি দলিল’ যার ফলে সময় উত্তীর্ণ হলে ‘বন্ধক রাখা’ জমি মহাজনের হাতে চলে যায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট্+ (আরবি) কবালাহ };

10 views

কট মানে

কট১ [ kaṭa ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ।;[সং. কট্ট]।;কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)।;কটকটে–বিণ. ১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); ২. কঠোর, কর্কশ; ৩. মর্মভেদী; ৪. নীরস (কটকটে কথা)।;কটমট–অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)।;কটমটে–বিণ. নীরস, কঠোর।;কট২ [ kaṭa ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)।;বি. বন্ধকী তমসুক; কট-কবালা।;[দেশি]।;

10 views