1 Answers
ওয়াড় , ওসার , উয়ার , ওহাড় , ওড় মানে
[ওয়াড়্, ওসার্, উয়ার্, ওহাড়্, ওড়্] (বিশেষ্য) গেলাফ; বালিশ; লেপ ইত্যাদির আবরণ বা খোল (মানুষ না সব বালিশ যেন জামার ওয়াড় আঁটা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>(হিন্দি) পৈসার, বাংলা ওসার> ওআর> য়-শ্রুতির ফলে ওয়ার, ওয়াড়। অথবা, (তৎসম বা সংস্কৃত) অবসর>অওসর>ওসার>ওআর>ওয়াড়};
5 views
Answered