1 Answers

উপশয় মানে

উপশয় [ upa-śaỷa ] বি. ১. শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত। ২. শোয়া, শয়ন; ৩. পথ্যের সাহায্যে রোগের উপশম।[সং. উপ + √ শী + অ]।উপশয়ী, উপশায়ী–বিণ. শুয়ে আছে এমন (‘মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে’: সু.দ.)।[উপোশয়্‌] (বিশেষ্য) ১ শয়ন। ২ মৃগবধের জন্য ব্যাধগণ যে গুহায় লুক্কায়িত থাকে; গুহাবিশেষ; গর্তবিশেষ। উপশয়ী(-য়িন্) (বিশেষণ) ১ শায়িত। ২ গুপ্ত; লুক্কায়িত (মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা সনে-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √শী+অ(অচ্)}

4 views