1 Answers

উদ্যোগ মানে

উদ্যোগ [ udyōga ] বি. ১. উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; ২. উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); ৩. (হিন্দি হতে গৃহীত অর্থে) শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)।[সং. উত্ + √ যুজ্ + অ]।উদ্যোগী (-গিন্)–বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)।উদ্যোক্তা–বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী।[উদ্‌দোগ্‌] (বিশেষ্য) ১ আয়োজন; জোগাড় (বিয়ের উদ্যোগ করা)। ২ উপক্রম (কাকগুলো কা কা ক’রে বাসা ছেড়ে ওড়বার উদ্যোগ করলে…- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ উদ্যম; চেষ্টা। ৪ উৎসাহ। উদ্যোক্তা(-ক্তৃ), উদ্যোগী(-গিন্), উদ্যোগশীল (বিশেষণ) ১ আয়োজনকারী। ২ উদ্যম ও যত্নশীল; সচেষ্ট। ৩ উৎসাহী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যুজ্‌+অ(ঘঞ্)}

7 views