1 Answers

উদ্যান মানে

উদ্যান [ udyāna ] বি. বাগান, বাগিচা; উপবন।[সং. উত্ + √ যা + অন]।উদ্যানপাল, উদ্যানপালক, উদ্যানরক্ষক–বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী।উদ্যানবাটিকা–বি. বাগানবাড়ি।[উদ্‌দান্] (বিশেষ্য) বাগান; বাগিচা; উপবন। উদ্যানপাল, উদ্যান পালক, উদ্যানরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) ১ মালী। ২ যে বাগনের তত্ত্বাবধান করে বা রক্ষণাবেক্ষণ করে। উদ্যানপালিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাগানের রক্ষণাবেক্ষণকারিণী (একজন বুড়ী-বোধহয় উদ্যানপালিকা-কতকগুলি ফলমূল নিয়ে উপস্থিত করলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। উদ্যানবিদ্যা (বিশেষ্য) উদ্যানবিষয়ক বিদ্যা বা শাস্ত্র; horticulture। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √যা+অন(ল্যুট্)}

5 views