1 Answers

উদ্যত মানে

উদ্যত [ udyata ] বিণ. ১. উপক্রম করেছে এমন; উন্মুখ (রণোদ্যত); ২. উন্মত্ত, ক্ষিপ্ত; ৩. উদ্যমশীল (‘উদ্যত কর জাগ্রত কর’: রবীন্দ্র); ৪. উত্তোলিত (উদ্যত তরবারি)।[সং. উত্ + √ যম্ + ত]।উদ্যতি–বি. উদ্যম, উদ্যোগ।[উদ্‌দতো] (বিশেষ্য) প্রবৃত্ত; নিরত। (বিশেষণ) ১ উন্মুখ; উপক্রমকারী। ২ উদ্যোগী; উদ্যমশীল। ৩ উত্তোলিত। উদ্যতদণ্ড (বিশেষণ) শাসনে উদ্যত; শাসনের নিমিত্ত দণ্ড উত্তোলন করেছেন এমন। উদ্যতবাহু (বিশেষণ) ১ উত্তোলিত বাহু; ঊর্ধ্ববাহু। ২ আকুল; ব্যাকুল। উদ্যতমুষল (বিশেষণ) মারমুখী; উদ্দণ্ড (পিতৃনাম শুধাইলে উদ্যত মুষল….–রঠা)। উদ্যতি ( বিশেষ্য) উদ্যোগ; উদ্যম। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যম্+ত(ক্ত)}

5 views