1 Answers

উদ্ভিজ্জ মানে

উদ্ভিজ্জ [ udbhijja ] বিণ. উদ্ভিদজাত, উদ্ভিদ থেকে তৈরি (উদ্ভিজ্জ তেল)।বি. তরুলতাগুল্মাদি যাকিছু ভূমি ভেদ করে জন্মে।[সং. উদ্ভিদ্ + √ জন্ + অ]।উদ্ভিজ্জাণু–বি. যে ক্ষুদ্র উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না।উদ্ভিজ্জাশী (-শিন্)–বিণ. উদ্ভিদভোজী; নিরামিষাশী।[উদ্‌ভিজ্‌জো] (বিশেষ্য) তরু-লতা-গুল্ম ইত্যাদি, যা মাটি ফুঁড়ে জন্মে (সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উদ্ভিজ্জাত। উদ্ভিজ্জ প্রকৃতি ( বিশেষণ) শান্ত; নির্বিরোধ (আমি এমনি উদ্ভিজ্জ প্রকৃতি যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। উদ্ভিজ্জানু ⇒ উদ্ভিদ। উদ্ভিজ্জাশী, উদ্ভিদভোজী (-জিন্) (বিশেষণ), (বিশেষ্য) উদ্ভিদভোজনকারী জীব (আমরা স্তন্যপায়ী উদ্ভিজ্জাশী জীব-রবীন্দ্রনাথ ঠাকুর)। তুল মাংসাশী। {(তৎসম বা সংস্কৃত) উদ্ভিদ্‌ + √জন্+ অ(ড)}

6 views