1 Answers
উৎসুক মানে
[উত্শুক্] (বিশেষণ) ১ আগ্রহান্বিত; ব্যগ্র; অধীর (পর্যটকগণ আরব দেশে গমন করিলেই উৎসুকচিত্তে সেই সকল পাহাড় দেখিতে গমন করেন-শেআ)। ২ উৎকণ্ঠিত। ৩ উন্মনা। উৎসুকতা (বিশেষ্য) ১ ঔৎসুক্য। ২ বিশেষ ব্যগ্রতা; আগ্রহাতিশয় (এই প্রবৃত্তির উৎসুকতা অনেকের মধ্যে আজকাল দেখা যায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। উৎসুকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঔৎসুক্যযুক্তা (শকুন্তলা নিতান্ত উৎসুকা হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উৎসুকী(-কিন্) (বিশেষণ) ঔৎসুক্যপূর্ণ; আগ্রহশীল (উৎসবের উৎসতেই, উৎসুকীর নিত্যসুখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সু+ক(কপ্)}
12 views
Answered