1 Answers
উৎসাহ মানে
(উত্শাহো] (বিশেষ্য) ১ কার্যে আগ্রহ; তৎপরতা; উদ্যম। ২ উদ্দীপনা। ৩ অধ্যবসায়; প্রযত্ন। উৎসাহক (বিশেষণ) উৎসাহদানকারী। উৎসাহিকা (স্ত্রীলিঙ্গ)। উৎসাহজনক (বিশেষণ) উৎসাহ প্রদান করে এমন। উৎসাহন (বিশেষ্য) উৎসাহ প্রদান। উৎসাহনীয় (বিশেষণ) উৎসাহদানের উপযুক্ত। উৎসাহভঙ্গ (বিশেষ্য) উদ্যমনাশ। উৎসাহান্বিত (বিশেষণ) উদ্যমী; উৎসাহযুক্ত। উৎসাহিত (বিশেষণ) উৎসাহ পেয়েছে এমন। উৎসাহী (-হিন্) (বিশেষণ) উৎসাহশীল। উৎসাহিনী (স্ত্রীলিঙ্গ)। উৎসাহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √সহ্+অ(ঘঞ্)}
15 views
Answered