1 Answers

উত্তম মানে

উত্তম [ uttama ] বিণ. ১. খুব ভালো, উত্কৃষ্ট; ২. শ্রেষ্ঠ; ৩. উপাদেয়।[সং. উত্ + তম]।স্ত্রী. উত্তমা।উত্তমপুরুষ–(ব্যাক.) ক্রিয়ার বক্তা অর্থাত্ যে নিজের সম্বন্ধে বলে, first person.উত্তমমধ্যম–বি. (ব্যঙ্গে) বিলক্ষণ প্রহার, প্রচুর মারধর।উত্তমর্ণ–বিণ. বি. ঋণদাতা, যে ঋণ দেয়; মহাজন।[সং. উত্তম + ঋণ]।বিপ. অধমর্ণ।[উত্‌তম্/উত্‌তোম্‌] (বিশেষণ) ১ খুব ভালো; উৎকৃষ্ট। ২ সর্বশ্রেষ্ঠ। ৩ উপাদেয়। উত্তমা (স্ত্রীলিঙ্গ)। উত্তম পুরুষ (বিশেষ্য) (ব্যা) আমি আমরা ইত্যাদি সর্বনাম পদ; first person । উত্তম মধ্যম (বিশেষ্য) প্রচুর প্রহার; বিস্তর পিটুনি। উত্তম মধ্যম দেওয়া (ক্রিয়া) প্রচুর প্রহার করা; আচ্ছা পিটুনি দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তম(তমপ্)}

8 views