1 Answers

উজির, উযির, ওযির (বিরল) মানে

[উজির্. ওজির্‌] (বিশেষ্য) মন্ত্রী; অমাত্য (আমি যদি বাদসাহ হইব তবে তোমারদিগকে ওজির করিব-রামরাম বসু)। উজিরে আজম, উজির আলা (বিশেষ্য) প্রধানমন্ত্রী। উজিরি, উজিরালি (বিশেষ্য) মন্ত্রিত্ব (উজিরি করা আর মন্ত্রণা দেওয়া ছাড়া আরা কোন কাজ করা আমার দ্বারা হবে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। উজিরজাদা, ওজির-জাদা (বিরল) (বিশেষ্য) মন্ত্রিপুত্র (ওজিরজাদা বড়ই অনুগ্রহ করেন তাহাকে-রামরাম বসু)। উজিরজাদি (স্ত্রীলিঙ্গ)। {আ রজির}

6 views