1 Answers
উচ্ছিষ্ট মানে
উচ্ছিষ্ট [ ucchişţa ] বি. বিণ. ১. ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; ২. (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)।[সং. উত্ + √ শিষ্ + ত]।উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী।উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।[উচ্ছিশ্টো] (বিশেষণ) ১ ভুক্তাবশেষ; এঁটো। ২ আহারান্তে পানি দিয়ে ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট হাত)। ৩ রন্ধন করা অন্নব্যঞ্জনাদি ব্যবহারে স্পৃষ্ট হয়েছে এমন। ৪ পরিত্যক্ত। ৫ ভোগ করা হয়েছে এমন। উচ্ছিষ্টভোজী (বিশেষণ) ১ অপরের ভুক্তাবশেষ আহারকারী। ২ হীন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন (বিশেষ্য) ভুক্তাবশিষ্ট অন্ন বা খাদ্যসামগ্রী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শিষ্+ত(ক্ত)}