1 Answers

উচ্ছল মানে

উচ্ছল [ ucchala ] বিণ. ১. দোলায়িত; ২. প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); ৩. চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন (‘উচ্ছল নদীজল’); ৪. ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)।[সং. উত্ + √ শল্ + অ]।উচ্ছলতা–বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব।উচ্ছলিত–বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত।[উচ্‌ছল্] (বিশেষ্য) ১ উথলিয়ে বা ছাপিয়ে উঠছে এমন (উচ্ছল ছলছল তটিনী তরঙ্গে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্বত্র ব্যাপ্ত। ৩ স্ফীত। ৪ উচ্ছ্বাসময়; চঞ্চল। উচ্ছলন (বিশেষ্য) উচ্ছল বা উচ্ছ্বসিত হওয়া; উথলন। উচ্ছলিত, উছলিত (বিশেষণ) ১ উচ্ছ্বসিত; উথলিত। ২ উৎক্ষিপ্ত। ৩ উদ্‌গত (অতিকষ্টে উচ্ছলিত শোকাবেগের সংবরণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শল্‌+ অ(অচ্)}

6 views