1 Answers
উচ্চারণ মানে
উচ্চারণ [ uccāraņa ] বি. ১. কথন, বলা; ২. মুখ দিয়ে শব্দ করা; ৩. বাচনভঙ্গি।[সং. উত্ + √ চারি + অন]।উচ্চারণবিভ্রাট–বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল।উচ্চারণস্হান–মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation.উচ্চারণীয়, উচ্চার্য–বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন।উচ্চারা–ক্রি. উচ্চারণ করা (‘উচ্চারিবে সবে’)।উচ্চারিত–বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন।উচ্চার্যমাণ–বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন।[উচ্চারোন্] (বিশেষ্য) ১ মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি। ২ বাচন; কথন। ৩ ব্যক্তকরণ; প্রকাশকরণ। ৪ বাচনভঙ্গি। উচ্চারণতত্ত্ব (বিশেষ্য) ধ্বনিবিজ্ঞান; phonetics । উচ্চারণ বিভ্রাট (বিশেষ্য) ১ বিকৃত বা ভুল উচ্চারণ। ২ বিকৃত উচ্চারণের ফলে উদ্ভুত বিশৃঙ্খলায় বানান অর্থ ইত্যাদির বিকৃতি। উচ্চারণীয়, উচ্চার্য (বিশেষণ) ১ উচ্চারণ করতে হবে এমন; উচ্চারণযোগ্য। ২ উচ্চারণ করা উচিত এমন। উচ্চারিত (বিশেষণ) উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্যমাণ (বিশেষণ) উচ্চারিত হচ্চে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√চারি+অন(ল্যুট্)}