1 Answers
উগ্র মানে
উগ্র [ ugra ] বিণ. ১. প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); ২. কর্কশ, কোপন (উগ্র স্বভাব); ৩. রূঢ়, নিষ্ঠুর।[সং. √ উচ্ + র]।বি. উগ্রতা।উগ্রকণ্ঠ, উগ্রস্বর–বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট।উগ্রকর্মা (-র্মন্)–বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন।উগ্রক্ষত্রিয়–বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি।উগ্রচণ্ডা–বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট।উগ্রজাতীয়তাবাদ–বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ।উগ্রপন্হী–বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক।বি. উগ্রপন্হা।উগ্রপ্রকৃতি, উগ্রস্বভাব–বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত।উগ্রবীর্য–বিণ. তীব্র তেজঃপূর্ণ।উগ্রমূর্তি–বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট।উগ্রা–বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা।বি. ১. প্রখরা নারী; ২. যোগিনীবিশেষ।[উগ্গ্রো] (বিশেষণ) ১ কোপন; অসহিষ্ণু (কেউ বা উগ্র কেউ বা মিঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তীব্র; উৎকট; ভয়ানক (উগ্র বিষ)। ৩ প্রখর; প্রচণ্ড (উগ্র তাপ)। ৪ রূঢ়; কর্কশ; তীক্ষ্ণ (উগ্রকণ্ঠ)। ৫ ক্রূর; নিষ্ঠুর (আমার কর্মের গতি উগ্র হইল মোর পতি-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ক্ষত্রিয় জাতিবিশেষ। ২ শিব; মহাদেব; শঙ্কর (উগ্রতপ করে উগ্র করিতে অপার-ভারতচন্দ্র রায়গুণাকর)। উগ্রতা, উগ্রত্ব (বিশেষ্য)। উগ্রকণ্ঠ, উগ্রস্বর (বিশেষণ) কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্ববিশিষ্ট। উগ্রকর্মা (বিশেষণ) অনায়াসে ভয়ানক কাজ করতে পারে এমন। উগ্রক্ষত্রিয় (বিশেষ্য) আগুরী জাতি; হিন্দু সম্প্রদায় বিশেষ। উগ্রচণ্ডা, উগ্রচণ্ডী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অতিশয় কোপনস্বভাবা ও কলহপরায়ণা (ঠাকুরানী আজকাল অতিশয় উগ্রচণ্ডা হইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভয়ঙ্করী (সাজে রক্ষ অনীকিনী উগ্রচণ্ডা রণে….-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চণ্ডিকা দেবী। উগ্রতপা (বিশেষণ) কঠোর তপস্যাকারী (উগ্রতপা মহর্ষিগণ-রাজশেখর বসু (পরশু))। উগ্রবীর্য (বিশেষণ) তীব্র তেজবিশিষ্ট; অতিশয় তেজস্বী; অত্যন্ত ঝাঁঝালো (সে আনন্দ উগ্রবীর্য সুরার মত নেশার ঘোর আনে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। উগ্রমূর্তি (বিশেষণ) ক্রুদ্ধ ও ভয়ানক চেহারাবিশিষ্ট। উগ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অতিশয় কোপনস্বভাবা; কলহপরায়ণা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যোগিনীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √উচ্+র(রন্)}