2 Answers
ইন্দ্র মানে
ইন্দ্র [ indra ] বি. ১. দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; ২. প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); ৩. রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)।[সং. √ ইন্দ্ + র]।ইন্দ্রগোপ–বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা।ইন্দ্রচাপ–বি. ১. ইন্দ্রের ধনুক; ২. রামধনু।ইন্দ্রজাল–বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)।ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক–বি. জাদুকর, মায়াবী।বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়।ইন্দ্রজিত্–বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ।বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে।ইন্দ্রত্ব–বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য।ইন্দ্রধনু–ইন্দ্রচাপ এর অনুরূপ।ইন্দ্রনীল, ইন্দ্রনীলক, ইন্দ্রমণি–বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।ইন্দ্রপতন–বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।ইন্দ্রপাত–ইন্দ্রপতন এর অনুরূপ।ইন্দ্রপুরী, ইন্দ্রলোক–বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ।ইন্দ্রলুপ্ত–বি. মাথার টাক (‘তার মাথায় ইন্দ্রলুপ্ত’: অন্নদাশঙ্কর রায়)।ইন্দ্রলোক–ইন্দ্রপুরী-র অনুরূপ।ইন্দ্রসুত–বি. ১. ইন্দ্রের পুত্র জয়ন্ত; ২. বানররাজ বালী; ৩. তৃতীয় পাণ্ডব অর্জুন।ইন্দ্রসেন–বি. যুধিষ্ঠিরের রথের সারথি।ইন্দ্রাণী–বি. ইন্দ্রপত্নী, শচীদেবী।ইন্দ্রায়ুধ–বি রামধনু।ইন্দ্রারি–বি ইন্দ্রের শত্রু, অসুর।ইন্দ্রাসন–বি. ইন্দ্রের সিংহাসন।[ইন্দ্রো] (বিশেষ্য) স্বর্গের দেবরাজ; সুরপতি। ইন্দ্রকীল (বিশেষ্য) মন্দর পর্বত। ইন্দ্রজিৎ (বিশেষ্য) মেঘনাদ; রাবণের জ্যেষ্ঠ পুত্র। □ (বিশেষণ) ইন্দ্রকে জয় করেছে এমন; বাসবজয়ী (কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে-মাইকেল মধুসূদন দত্ত)। ইন্দ্রত্ব (বিশেষ্য) ১ ইন্দ্রের পদ এবং ঐশ্বর্য। ২ স্বর্গের আধিপত্য। ৩ প্রাধান্য। ইন্দ্রপুরী, ইন্দ্রলোক (বিশেষ্য) ১ অমরাবতী। ২ (আলঙ্কারিক) বিরাট প্রাসাদ। ইন্দ্র প্রসাদী (বিশেষণ) ইন্দ্রের প্রসাদের অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ইন্দ্রসুত (বিশেষ্য) ১ ইন্দ্রপুত্র; জয়ন্ত। ২ বালী; বানররাজ। ৩ অর্জুন; তৃতীয় পাণ্ডব। ইন্দ্রসেন (বিশেষ্য) ১ ইন্দ্রসেনার ন্যায় সেনা যার। ২ যুধিষ্ঠিরের সারথি। ৩ নল রাজার পুত্র। {Öইন্দ্+র(রন্)}
-ইন্দ্র মানে
[ইন্দ্রো] (বিশেষ্য) প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি রাজা ইত্যাদি অর্থে শব্দের পরে যুক্ত হয় (নরেন্দ্র, বীরেন্দ্র)।{Öইন্দ্+র}