1 Answers

আহার মানে

আহার [ āhāra ] বি. ১. খাদ্যগ্রহণ, ভোজন; ২. খাদ্য (আহার জোটানো); ৩. আহরণ, সংগ্রহ।[সং. আ + √ হৃ + অ]।আহারবিহার–বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া।আহারান্ত–বি. আহারের বা ভোজনের শেষ।আহারার্থী (-র্থিন্)–বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)।আহারী (-রিন্)–বিণ. ১. ভোজনকারী (মিতাহারী); ২. প্রচুর আহার করতে পারে এমন।আহারীয়–বিণ. ভোজনের যোগ্য।[আহার্] (বিশেষ্য) ১ ভোজন; খাদ্যগ্রহণ; খাওয়া। ২ খাদ্য; ভোজ্যদ্রব্য। ৩ আহরণ। আহার–আশ্রম (বিশেষ্য) বিনামূল্যে আহার্য বিতরণের স্থান; লঙ্গরখানা (সুসজ্জিত সুন্দর রমণীয় আহার-আশ্রম খোলা হইয়াছে-ইসমাইল হোসেন শিরাজী)। আহার-নিদ্রা (বিশেষ্য) ১ শয়ন-ভোজন। ২ সকল কাজ; নিত্যনৈমিত্তিক যাবতীয় কর্তব্য (আহার-নিদ্রা ত্যাগ করিয়া সে এই কাজে লাগিয়াছে)। আহার-বিহার (বিশেষ্য) ভোজন ও আমোদ আহ্লাদ; আহার ও বিচরণ। আহার বৃত্তি (বিশেষ্য) ভোজনকার্য; খাওয়া দাওয়া; ক্ষুৎপিপাসা নিবারণ (আহারবৃত্তি কিরূপে নির্বাহ করো?)। আহারান্ত (বিশেষ্য) ভোজন শেষ। আহারাভাব (বিশেষ্য) ১ খাদ্যবস্তুর অভাব; অন্নাভাব। ২ উপবাস; অনশন। আহারার্থী (-র্থিন্), আহারপ্রার্থী (-থিন্) (বিশেষ্য) (বিশেষণ) যে খেতে চায়; ভোজনাভিলাষী; বুভুক্ষু। আহারী (-রিন্) (বিশেষণ) ১ ভোজনকারী (মিতাহারী)। ২ আহারে পটু; ভুরিভোজনক্ষম। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহৃ+অ(ঘঞ্)}

10 views