1 Answers
আস্ত মানে
আস্ত [ āsta ] বিণ. ১. গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); ২. অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); ৩. পাকা, প্রকৃত (আস্ত চোর); ৪. বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); ৫. পুরোপুরি (আস্ত পাগল)।[দেশি]।[আস্তো] (বিশেষণ) ১ গোটা; অখণ্ড; অভগ্ন; সমগ্র; পূর্ণ (আস্তে মানুষ গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাপুরি; পুরাদস্তুর (আস্ত পাগল)। ৩ প্রকৃত; পাকা (আস্ত চোর)। ৪ মারত্মক; ভয়ঙ্কর (আস্ত কেউটে)। আস্ত না রাখা (ক্রিয়া) নির্মমভাবে প্রহার করা; মারের চোটে অস্থি বা অঙ্গ-প্রত্যঙ্গ চূর্ণ করা (কাঞ্চীকে কি আর আস্ত রাখতুম?-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) Öঅস্+তি>অস্তি>}
4 views
Answered