3 Answers
আরাম ২ মানে
[আরাম্] (বিশেষ্য) সুখ; আনন্দ; আয়েশ (মরমীর হিয়ার আরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিশ্রাম; শ্রান্তি-অপনোদন (সারাদিন খেটেছ, এখন আরাম করো)। □ ( বিশেষণ) সুস্থ; রোগমুক্ত; নীরোগ (কিছুদিন রোগে ভুগে এবার আরাম হয়েছি)। আরাম-কুর্সি, আরাম-কেদারা (বিশেষ্য) আরামে বসার চেয়ার; arm chair (একখানা আরাম কুর্সীতে বসিয়া ভাবিতেছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) আরাম্ }
8 views
Answered
আরাম মানে
আরাম১ [ ārāma ] বিণ. সুস্হ, রোগমুক্ত (আরাম হওয়া)।;[ফা. আরাম]।;আরাম২ [ ārāma ] বি. ১. আয়েশ (একটু আরাম করছি); ২. সুখ, আনন্দ; ৩. বিশ্রাম; ৪. উপবন, বাগান (সংঘারাম)।;[সং. আ + √ রম্ + অ]।;
8 views
Answered