2 Answers
আয়াস ২ মানে
[আয়াশ্] (বিশেষ্য) ১ যত্ন; প্রচেষ্টা; প্রয়াস; (আয়াসসাধ্য)। ২ ক্লান্তি; শ্রান্তি, অবসাদ। ৩ দুঃখ; ক্লেশ (ধর্মরক্ষা হেতু কত যে পাইনু আয়াস -মাইকেল মধুসূদন দত্ত)। ৪ (বিশেষ্য) পরিশ্রম। আয়াসছাড়া (ক্রিয়া) বিশ্রাম করা; শ্রান্তি দূর করা (কিবা পথ পরিশ্রমে, আইল দিগের ভ্রমে, আয়াস ছাড়িতে এই ঘর-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আয়াসলব্ধ (বিশেষণ) শ্রমার্জিত। আয়াসসাধ্য (বিশেষণ) কষ্টসাধ্য; পরিশ্রমসাপেক্ষ; দুঃসাধ্য; সুকঠিন। আয়াসী (-সিন্) (বিশেষণ) ১ পরিশ্রমী। ২ যত্নশীল; সচেষ্ট। ৩ শান্ত; ক্লান্ত। আয়াসিনী (প্রাচীন বাংলা) (বিশেষণ) শ্রান্তা (আয়াসিনী ভৈলা আজি তোহ্মে কি কারণে-বড়ু চণ্ডীদাস)। আয়াসেঁ (প্রাচীন বাংলা) (অব্যয়) শ্রান্তিহেতু (আয়াসেঁ কাহ্নের তরে সুতিলোঁ দিঞাঁ শিয়রে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযস্+অ(ঘঞ্)}
আয়াস মানে
আয়াস [ āỷāsa ] বি. ১. কষ্ট, ক্লেশ; ২. দুঃখ; ৩. শ্রান্তি, ক্লান্তি; ৪. বিশেষ চেষ্টা ও যত্ন; ৫. পরিশ্রম (অনায়াস সাফল্য)।;[সং. আ + √ যম্ + অ]।;আয়াসসাধ্য–বিণ. বিশেষ যত্ন বা পরিশ্রমের দ্বারা সাধন করা যায় এমন।;