2 Answers

আপ্ত ১ মানে

[আপ্‌তো] (বিশেষণ) ১ প্রাপ্ত; লব্ধ। ২ অভ্রান্ত; ভুলত্রুটিশূন্য; প্রামাণিক (আপ্ত বাক্য)। ৩ আত্মীয়; নিকট সম্পর্কীয়; সুহৃদ (আমা হন্তে তোর আপ্ত আর কেবা আছে-দৌলত উজির বাহরাম খান; সমাজ শয়তান আপ্তজন উপদেশে পটু এ জীবন কি দামে বিকাবে?-আবদুল গনি হাজারী)। আপ্তকাম (বিশেষণ) সিদ্ধকাম; মনস্কামনা চরিতার্থ হয়েছে এমন। আপ্ততা (বিশেষ্য) আত্মীয়তা; মৈত্রী (যেন মিত্র রাখিয়া আপ্ততা হৌক ভঙ্গ-সৈয়দ আলাওল)। আপ্তবচন, আপ্তবাক্য (বিশেষ্য) ১ সিদ্ধবাক্য; ভ্রমপ্রমাদশূন্য বাক্য; অভ্রান্ত বাণী (খৃষ্টান ভ্রাতারা বাইবেলের প্রত্যেক বর্ণকে স্বর্গীয় আপ্তবাক্য বলিয়া বিশ্বাস করেন-মওলানা আকরম খাঁ)। ২ মহাপুরুষদের উক্তি বা বাণী। আপ্তভাবে (ক্রিয়াবিশেষণ) স্বজন বা মিত্রের মতো আত্মীয়তা করে (সে দেশে কামিলা নাই, পাঠালেন তব ঠাঁই, আপ্তভাবে নৃপতিনন্দন -কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আপ্তশ্রুতি (বিশেষ্য) অভ্রান্ত কাহিনী; বিশ্বাস স্থাপন করা যায় এরূপ প্রবাদ প্রবচন বা কিংবদন্তি (এরূপ আপ্তশ্রুতি আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আপ্তি (বিশেষ্য) প্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) আপ্+ক্ত>ত}

7 views

আপ্ত মানে

আপ্ত১ [ āpta ] বিণ. ১. প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); ২. অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); ৩. বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)।;[সং. √ আপ্ + ত]।;আপ্তকাম–বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন।;আপ্তদূতী–বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে।;আপ্তবচন, আপ্তবাক্য–বি. ১. দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; ২. নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; ৩. (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা।;আপ্ত২ [ āpta ] বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]।;আপ্তকথা, আপতোকথা–বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা।;আপ্তগণ–বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর।;আপ্তসার–বিণ. স্বার্থপর।;বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা।;আপ্তসুখী–বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন।;

7 views