1 Answers
আপস , আপোস , আপোষ মানে
[আপোশ্] (বিশেষ্য) ১ মিটমাট; রফা (মনিবের ক্ষতি করিয়া আপস করিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর; আপোষের মনোভাব নিয়ে বলেন-আবু রুশ্দ্)। ২ পরস্পরের মত বিনিময়; উভয় পক্ষের সম্মতি। আপস মীমাংসা (বিশেষ্য) উভয় পক্ষের সম্মতিক্রমে সমস্যার সমাধান বা রফা (আপস মীমাংসায় জমির সীমানা নির্ধারিত হলো)। আপসহীন মনোবৃত্তি (বিশেষ্য) প্রতিপক্ষের সহিত কোনো মিটমাট না করার মনোভাব; কোনো অন্যায় কথা বা কাজ কিছুতেই মেনে না নেওয়ার প্রবৃত্তি। আপসে ( ক্রিয়াবিশেষণ) ১ নিজেদের ভিতর; আপনা আপনির মধ্যে (আপসে ঝগড়া করা)। ২ উভয় পক্ষের সম্মতিক্রমে; পরস্পরে মিলেমিশে (তারা আপসে একটা সভ্যতাই গড়ে তুলেছে-সৈয়দ মুজতবা আলী)। ৩ বন্ধুভাব; সদ্ভাবে। {(ফারসি) আপস>}
8 views
Answered