10 views

1 Answers

আদি মানে

আদি [ ādi ] বি. ১. আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি (‘নাহি তুঁয়া আদি অবসানা’: বিদ্যা); উত্পত্তিস্হান; (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)।২. প্রথম (আদি কবি); মূল (আদি বাসস্হান)।[সং. আ + √ দা + ই]।আদিঅকৃত্রিম–বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত।আদিকবি–বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি।আদিকান্ড–বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়।আদিকাব্য–বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ।আদিকারণ–বি. ১. মূল কারণ; ২. পরমব্রহ্ম।আদিকাল–বি. প্রাচীন কাল।আদিদেব–বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব।আদিনাথ–বি. ঈশ্বর; মহাদেব।আদিপুরাণ–বি. ব্রহ্মপুরাণ।আদিপুরুষ–বি. বংশের প্রথম পুরুষ।আদিবাসী (-সিন্)–বি. আদিম অধিবাসী বা জাতি।আদিভূত–বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ।স্ত্রী. আদিভূতা।আদিরস–বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস।আদিরসাত্মক–বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক।আদিরূপ–বি. মূল আদর্শ, archetype.[আদি] (বিশেষ্য) ১ প্রথম; প্রারম্ভ; শুরু (আদিতে একমাত্র খোদা ভিন্ন আর কিছুই ছিল না)। ২ হেতু; কারণ। ৩ উৎপত্তি; উৎপত্তিস্থান (নাহি তুয়া আদি অবসানা-বিদ্যাপতি)। ৪ প্রভৃতি; ইত্যাদি (পত্রাদি, সংবাদাদি)। □ (বিশেষণ) ১ মূল। ২ পূর্ব; পুরা; প্রাচীন (আদিবাস, আদিকাল)। আদিকবি (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কবি। ২ বাল্মীকি। আদিকাব্য (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কাব্য। ২ রামায়ণ। আদিকারণ (বিশেষ্য) মূল কারণ। আদিপুরুষ (বিশেষ্য) কোনো বংশের প্রথম পুরুষ; বংশ প্রবর্তক; পূর্ব পুরুষ। আদিবাসী (-সিন্) (বিশেষ্য) আদিম জাতি বা অধিবাসী। আদিভূত (বিশেষণ) প্রথম উৎস; আদ্য; মূল। আদিভূতা (স্ত্রীলিঙ্গ)। আদিমানব (বিশেষ্য) আদম; কোরান ও বাইবেল অনুসারে প্রথম সৃষ্ট মানব। আদিরস (বিশেষ্য) অলঙ্কার শাস্ত্রোক্ত নয় রসের প্রথম রস; শৃঙ্গার রস; কাম-প্রেমবিষয় রস। আদিরসাত্মক, আদিরসমিশ্রিত (বিশেষণ ) শৃঙ্গাররস-প্রধান; আদিবসপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √দা + ই(কি)}

10 views