6 Answers
আড়া ১ মানে
[আড়া] (বিশেষ্য) ১ আকৃতি; গড়ন, ডৌল (হাসি হাসি মুখকানি অপরূপ আড়া-ঈশ্বর গুপ্ত)। ২ প্রকার; রকম; ধরন। ((তৎসম বা সংস্কৃত) আকার> আআর>আর> আর>আড়+ (বাংলা) আ>}
আড়া ৩ মানে
[আড়া] (বিশেষ্য) ১ ডাঙ্গা; কূল; পার; তীর (লস্কর সমেত বিবী উঠিল আড়ায়-সৈয়দ হামজা)। {( হিন্দি) ওয়ার> (বাংলা) আড়+ আ}
আড়া ৪ মানে
[আড়া] (বিশেষ্য) ১ কড়িকাঠ; আড়কাঠ (ঘুণ ধরা বাঁশের আড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কাপড় রাখার দণ্ড; সাঙ্গা (আড়া থেকে ঝুলছে কয়েক জোড়া বার্ণিশের জুতো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পাখির দাঁড়। ৪ মাচা। {(তৎসম বা সংস্কৃত) অর>আড়্+ আ}
আড়া ৬ মানে
[আড়া] (বিশেষ্য) তেরচা ভাব। (ক্রিয়া) ১ বেঁকে যাওয়া; তেরচা হওয়া। ২ (যন্ত্রাদি) বিকল হওয়া। {( তৎসম বা সংস্কৃত) তির্যক্ >ত্যাড়া>আড়া}
আড়া মানে
আড়া১ [ āḍā ] বি. ১. আকৃতি, ডৌল, ছাঁচ (বেআড়া); ২. প্রকার, ধরন।;[সং. আকার]।;আড়া২ [ āḍā ] বি. ধান গম ইত্যাদির পরিমাণবিশেষ।;[সং. আঢক]।;আড়া৩ [ āḍā ] বি. ১. ডাঙা, কিনারা; ২. আড়কাঠ; ৩. কাপড় ইত্যাদি রাখার আড়, সাঙা।;[দেশি]।;