1 Answers
আজানু মানে
আজানু [ ājānu ] ক্রিবিণ. হাঁটু পর্যন্ত।[সং. আ + জানু]।আজানুলম্বিত–বিণ. (দেহের উপরদিক থেকে) হাঁটু পর্যন্ত লম্বা বা প্রসারিত।আজানুলম্বিত বাহু–বিণ. হাঁটু পর্যন্ত প্রসারিত বাহুবিশিষ্ট।[আজানু] (ক্রিয়াবিশেষণ) জানু পর্যন্ত; হাঁটু অবধি। আজানুচুম্বিত (বিশেষণ) জানুকে চুম্বন করেছে এমন; জানুস্পর্শী (আজানুচুম্বিত মুক্তকৃষ্ণ কেশপাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজানু লম্বিত (বিশেষণ) জানু বা হাঁটু পর্যন্ত দীর্ঘ (আজানুলম্বিত জামা)। আজানু লম্বিতবাহু (বিশেষণ) হাঁটু পর্যন্ত প্রসারিত বাহু বিশিষ্ট; দীর্ঘবাহু (আজানুলম্বিত বাহু দুর্বাদল শ্যাম-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+ জানু; (অব্যয়ীভাব সমাস)}
4 views
Answered