1 Answers

আঘাত মানে

আঘাত [ āghāta ] বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার।[সং. আ + √ হন্ + অ]।আঘাতক–বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)।আঘাতন–বি. আঘাত দেওয়া।আঘাতসহ–বিণ. আঘাত সহ্য করতে পারে এমন।[আঘাত্] (বিশেষ্য) ১ চোট; ঘা; কোপ। ২ প্রহার। ৩ ব্যথা; বেদনা (মনে আঘাত দেওয়া)। আঘাতক (বিশেষণ) আঘাত করে এমন। আঘাতন (বিশেষ্য) ১ আঘাত করণ; আঘাত দান। ২ বধ্যস্থান; হত্যাগৃহ, slaughter house। আঘাতসহ (বিশেষণ) আঘাত সহ্য করতে পারে এমন। আঘাতিত (বিরল) (বিশেষণ) আঘাতপ্রাপ্ত; আহত (আঘাতিত ব্যক্তি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আঘাতী (-তিন্‌) (বিশেষণ) আহত; ঘায়েল (শত্রুকে আঘাতী করিতে বৃথা চেষ্টা-রামমোহন রায়)। {(তৎসম বা সংস্কৃত) আ+√হন্ (বধ করা)+অ(ঘঞ্)}

5 views