1 Answers
আগ্রহ মানে
আগ্রহ [ āgraha ] বি. ১. ঝোঁক, উত্সাহ (লেখাপড়ায় আগ্রহ); ২. বিশেষ প্রবৃত্তি, আসক্তি; ৩. ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা।[সং. আ + √ গ্রহ্ + অ]।আগ্রহাতিশয়–বি. অতিশয় আগ্রহ, অতিশয় উত্সাহ বা আসক্তি।আগ্রহান্বিত, আগ্রহী–বিণ. আগ্রহ বা উত্সাহ আছে এমন, উত্সুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)।[আগ্গ্রোহো] (বিশেষ্য) ১ প্রবণতা; ঝোঁক; ব্যগ্রতা। ২ ঐকান্তিক যত্ন বা মনোযোগ; অভিবিবেশ। ৩ আসক্তি; প্রবৃত্তি। আগ্রহাতিশয্য, আগ্রহাতিশয়তা (বিশেষ্য) অতিশয় আগ্রহের ভাব। আগ্রহান্বিত, আগ্রহী (বিশেষণ) উৎসুক; আগ্রহযুক্ত। আগ্রহান্বিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+√গ্রহ্ + অ(অপ্)}
4 views
Answered