1 Answers

আগ্নেয় মানে

আগ্নেয় [ āgnēỷa ] বিণ. ১. আগুনসম্বন্ধীয়; ২. অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); ৩. আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); ৪. আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)।[সং. অগ্নি + এয়]।আগ্নেয়গিরি–বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano.আগ্নেয়াস্ত্র–বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র।[আগ্‌নেয়ো] (বিশেষণ) ১ অগ্নি সম্বন্ধীয়। ২ অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি)। ৩ অগ্নিযোগে কার্য হয় এমন (আগ্নেয় পোত)। ৪ অগ্নি নিঃসারক (আগ্নেয়াস্ত্র)। ৫ অগ্নিতাপে গলিত হয়ে উৎপন্ন (আগ্নেয় প্রস্তর)। ৬ অগ্নির গুণ বা ধর্মযু্ক্ত; জ্বলন্ত; উজ্জ্বল (আগ্নেয় বাণী)। আগ্নেয় অক্ষর (বিশেষ্য) ১ জ্বলন্ত অক্ষর; অগ্নিময় অক্ষর (আগ্নেয়-অক্ষরে লেখা দেখিলা নৃমণি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উজ্জ্বল অক্ষর; স্পষ্ট ভাষা। আগ্নেয়গিরি, আগ্নেয়াদ্রি (বিশেষ্য) যে পর্বত থেকে অগ্নি অঙ্গার গলিত ধাতু ইত্যাদি নির্গত হয়; volcano (আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল-কাজী নজরুল ইসলাম)। আগ্নেয়াস্ত্র, অগ্ন্যুস্ত্র (বিশেষ্য) কামান-বন্দুক ইত্যাদি অগ্নি-নিঃসারক অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি+ এর (ঢক্)}

7 views