1 Answers
আগে মানে
আগে [ āgē ] ক্রি-বিণ. ১. প্রথমে, পূর্বে; ২. সামনে।[সং. অগ্রে]।আগেকার–বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)।আগে আগে–ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)।আগেপাছে–ক্রি-বিণ. সামনে ও পিছনে।আগেপাছে করা–ক্রি. ইতস্তত করা।আগেভাগে–ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)।[আগে] (ক্রিয়াবিশেষণ) ১ প্রথমে; পূর্বে। ২ সম্মুখে; সামনে। ৩ নিকটে; কাছে (মায়ের আগেতে খবর কহিও বড় ব্যথা মোর জানে-জসীমউদ্দীন)। আগেআগে (ক্রিয়াবিশেষণ) অগ্রবর্তী বা সম্মুখবর্তী হয়ে; সামনে।আগেকার, আগের (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রথমের। ২ অতীতের; বিগত। আগে-পাছে (ক্রিয়াবিশেষণ) সম্মুখে ও পিছনে। আগেপাছে করা ( ক্রিয়া) ইতস্তত করা। আগে ভাগে (ক্রিয়াবিশেষণ) সর্বাগ্রে; পূর্বেই (সেটাকে আগেভাগে খরচ করিলে অধর্ম হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগের ⇒আগেকার। {( তৎসম বা সংস্কৃত) অগ্রে> অগ্গে>}