1 Answers
আগুলানো , আগুলনো মানে
[আগুলানো, আগুলনো] (ক্রিয়া) ১ অবরোধ করা; পথ রোধ করা; আটকানো (বাট আগুলিয়া পথে বুড়ী বৈসে ছলে-ঘনরাম চক্রবর্তী; পলায় রাবণ আগুলিল বাট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ রক্ষণাবেক্ষণ করা; দেখাশুনা করা (এই বাড়ী আগুলিয়া কত কষ্টে, কতদিন খাইয়া, তাহার দিন গিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ অধিকার করা; আয়ত্তে আনা। {(তৎসম বা সংস্কৃত) অর্গল> আগল+ আনো}
5 views
Answered