5 Answers
আগর ১ মানে
[আগোর্] (বিশেষ্য) আগুরু; গন্ধকাষ্ঠ বিশেষ (নানা পুষ্পমালা আর আগর চন্দন-কাজী দৌলত)। আগর বাতি (বিশেষ্য) ধূপকাঠি। {(তৎসম বা সংস্কৃত) অগুরু>আগর; (ফারসি) আগার }
আগর ২ মানে
[আগোর্] (বিশেষ্য) কাষ্ঠাদিতে ছিদ্র করিবার যন্ত্র বিশেষ; ভ্রমরযন্ত্র; তুরপুন। {(ইংরেজি)auger}
আগর ৩ মানে
[আগোর্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) শ্রেষ্ঠ; প্রধান; চূড়ামণি (কুলের আগর- ভারতচন্দ্র রায়গুণাকর; সে নর নাগর আগর সব গুণে-জ্ঞানদাস)। আগরী২ স্ত্রী (সে হেন সুন্দরী রূপে গুণে আগরী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>(স্বরভক্তিতে)আগর+(স্ত্রীলিঙ্গ) ঈ=আগরী}
আগর ৫ মানে
[আগোর্] (অব্যয়) যদি। আগর মগর ক্রিবিণি যদি-কিন্তু; ইতস্তত ভাব; বিলম্ব। □ (বিশেষ্য ) দীর্ঘসূত্রিতা। {(ফারসি) আগার }
আগর মানে
আগর১ [ āgara ] অগুরু-র বিকৃত রূপ।;আগর২ [ āgara ] বিণ. (অপ্র.) শ্রেষ্ঠ, প্রধান; উত্কৃষ্ট। [সং. অগ্র]।;স্ত্রী. আগরী।;