1 Answers

আগড় , আগোড় মানে

[আগোড়্] (বিশেষ্য) ১ খিল; অর্গল (ঘরে আগড় দেওয়া দেখে সে ব’সে পড়ল-কাজী নজরুল ইসলাম; রাজবাড়িতে আগোড় দেওয়া, সে কি মনস্তাপ-কাজী নজরুল ইসলাম)। ২ কেওয়াড়; ঝাঁপ; কপাটের পরিবর্তে ব্যবহৃত বেড়া (তাহার গোহাল ঘরের আগড়ের পাশেও উঁকি মারিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ বাধা; প্রতিবন্ধক (নানা আগড় অতিক্রম করে-মনোজ বসু; তখন কি আর একে আগোড় দিয়েও ঠেকান যাবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্‌গল>আগর>আগড় (ল=র=ড়)}

7 views