1 Answers
আঁট, আট ১ মানে
[আঁট্, আট্] (বিশেষ্য) দৃঢ়তা; কষণ (বাঁধনের আঁট, গিরা আঁট)। ৩ যত্ন; মনোযোগ (কাজে আঁট)। ৪ সংযম (মুখের আঁট)। (বিশেষণ) ১ টান টান; মাপে ছোট (পরতে গেলে আঁট হবে যে আমার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃঢ়বদ্ধ; দৃঢ়; শক্ত (স্বর্গের কপাট অতি বড় আঁট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ জমাট (জল আঁট হয়ে হিমালয়ের চূড়োয় বসে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঁটসাঁট (বিশেষণ) ১ কষা; ঢিলা নয় এমন (আঁটসাঁট পোশাক)। ২ দৃঢ়; শক্ত। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি > গাঁঠ > আঁট, অথবা (তৎসম বা সংস্কৃত) আবদ্ধ >; আঁটসহ=সাঁট}
17 views
Answered