1 Answers
আঁখি, আঁখ (পদ্যে ব্যবহৃত) মানে
[আঁখি, আঁখ্] (বিশেষ্য) চক্ষু; চোখ (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম)। আঁখিজল (বিশেষ্য) চোখের পানি; অশ্রু। আঁখিঠার (বিশেষ্য) চোখের ইশারা; চোখের ইঙ্গিত (আঁখিঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়াছেন-মীর মশাররফ হোসেন)। আঁখিপুট (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) চোখের পাতা (কখনো আঁখিপুটে হাসি উঠে ভরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঁখিমল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) পিচুটি (আঁখিতে জনম তার নহে আঁখিমল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আক্ষি >অক্খি>}
5 views
Answered