1 Answers
অনুবল মানে
অনুবল [ anu-bala ] বি. ১. সহায় (‘কেবা মোর হবে অনুবল’: ক. ক.); ২. ক্ষমতা, প্রভাব (‘ব্যাসের তপের অনুবলে’: ভা. চ.); ৩. প্রসাদ, অনুগ্রহ (‘ধর্ম অনুবলে তাহা হইল পূরণ’: কাশী.); ৪. সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য।বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী।[সং. অনু (অনুগত) + বল]।[ওনুবল্] (বিশেষ্য) ১ অনুগ্রহ; কৃপা (নিজ অনুবলে ব্যাপ্ত কর এই মায়া-ক্ষেমানন্দ দাস)। ২ ক্ষমতা; প্রভাব (ব্যাসের তপের অনুবলে –ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ সহায়; সাহায্যকারী (সেই কালে কেবা মোর হবে অনুবল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (ক্রিয়াবিশেষণ) সামর্থ্যের অনুরূপ; ক্ষমতা অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত)অনু+বল; অব্যয়ীভাব সমাস}
9 views
Answered