1 Answers
অনুবন্ধ মানে
অনুবন্ধ [ anubandha ] বি. ১. অবতারণা; আরম্ভ (‘মনমথ পাঠ মহল অনুবন্ধ’: বিদ্যা.) ২. সংকল্প; ৩. অভিলাষ (‘মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে’: গো. দা.) ৪. সম্বন্ধ; ৫. পারম্পর্য, correlation; ৬. প্রসঙ্গ; ৭. উপলক্ষ্য; ৮. (ব্যাক.) কল্পিত বর্ণ যা ‘ইত্’ হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)।[সং. অনু + বন্ধ্ + অ]।বিণ. অনুবন্ধী।[ওনুবন্ধো] (বিশেষ্য) ১ উপক্রম; উদ্যোগ; অবতারণা (দক্ষ জীয়াইতে হয় করে অনুবন্ধ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অনুরোধ; নির্বন্ধ (বহু অনুবন্ধ করি পরম ভকতি-কাজী দৌলত)। ৩ সঙ্কল্প; চেষ্টা(শঙ্করে ছলিতে তবে হলো অনুবন্ধ-ঘনরাম চক্রবর্তী) ৪ উপলক্ষ। ৫ প্রসঙ্গ (মনমথ পাঠ পহিল অনুবন্ধ-বিদ্যাপতি)। ৬ সম্বন্ধ; অবিচ্ছেদ। ৭ পারস্পর্য; correlation। ৮ ((ব্যাকরণ)) প্রকৃতি প্রত্যয় প্রভৃতির গুণ, বৃদ্ধি ইত্যাদি-কার্যসসাধনে যে বর্ণটি লোপ পায়। অনুবন্ধী (বিশেষণ) ১ সম্বন্ধীয়; সংক্রান্ত। ২ অবিচ্ছিন্ন; অকথিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+বন্ধ্+অ(অচ্); অব্যয়ীভাব সমাস}