1 Answers

অনর্থ মানে

অনর্থ [ anartha ] বি. ১. অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); ২. ভুল অর্থ; ৩. কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)।বিণ. অর্থহীন।[সং. ন+অর্থ]।[অনর্‌থো] (বিশেষ্য) ১ অনিষ্ট; অমঙ্গল; অশুভ। ২ অঘটন; বিপত্তি (দশটায় পৌঁছুতে না পারলে মহা অনর্থ ঘটবে-রাজিয়া খান)। ৩ ভুল অর্থ; কদর্থ (কত-না অর্থ কত অনর্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) নিরর্থক; ব্যর্থ; নিস্ফল (অর্থ সাধনের নিমিত্ত অনর্থ প্রয়াস পাইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনর্থকর বিন অমঙ্গল ঘটায় এমন; অনিষ্টজনক। অনর্থকরী স্ত্রী.। অনর্থদর্শী (বিশেষণ) দুঃখবাদী; সবর্ত্র অমঙ্গল দর্শনকারী। অনর্থদর্শিনী (বিশেষণ) স্ত্রী. অশুভদর্শিনী; অনিষ্ট লক্ষ্যকারিণী (বুদ্ধি যেন অনর্থদর্শিনী না হয়-রাজশেখর বসু (পরশু))। অনর্থপাত (বিশেষ্য) অশুভ ঘটনা; বিপদ (কিছুই দিবেন না; দিলেই অনর্থপাত হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অর্থ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

8 views