1 Answers

অকাল মানে

অকাল–বি. ১. অশুভ সময়, দুঃসময়; ২. অসময়, অপরিণত সময়; ৩. (জ্যোতি) অপ্রশস্তকাল, শুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; ৪. (বাং.) দুর্ভিক্ষ।বিণ. অপরিণত (অকাল বসন্ত)।[সং. ন+কাল]।[অকাল্] (বিশেষ্য) ১ অসময়; অপরিণত কাল। ২ দুর্ভিক্ষ (এ দেশে অকাল নাই-ঘনরাম চক্রবর্তী)। ৩ (জ্যোবি)অপ্রশস্তকাল; যে কাল শুভ কাজের উপযোগী নয় (ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)।  (বিশেষণ) অসময়োচিত (তেঁই শুখাইল জলপূর্ণ আলবাল অকাল নিদাঘে-মাইকেল মধুসূদন দত্ত)। অকালে (ক্রিয়া (বিশেষণ))অসময়ে; অনুপযুক্ত কালে। অকাল অপক্ব (বিশেষণ) (আলঙ্কারিক) বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকারকুষ্মাণ্ড (বিশেষ্য) অকালে উৎপন্ন কুমড়া। ২ (আলঙ্কারিক) মূর্খ; অকর্মণ্য; অপদার্থ। অকালজ, অকালজাত (বিশেষণ) নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জন্মেছে এমন; অকালে উৎপন্ন। অকালপক্ব (বিশেষণ) ১ অকালে পাকা। ২ (আলঙ্কারিক) ইঁচড়ে পাকা; বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার। অকালপক্বতা বি। অকালবার্ধক্য (বিশেষ্য) অসময়ে আগত বৃদ্ধাবস্থা। অকালবৃদ্ধ (বিশেষণ) যথাসময়ের পূর্বেই বার্ধক্যে উপনীত (থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকালবোধন (বিশেষ্য) অসময়ে আহবান। ২ (আলঙ্কারিক) অসময়ে কোনো কাজ সম্পাদন। অকালমৃত্যু (বিশেষ্য) পরিণত বয়সের পূর্বে মৃত্যু। অকালসন্ধ্যা (বিশেষ্য) অসময়ে আগত সময়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) (অপ্রশস্ত)+কাল; (বহুব্রীহি সমাস)}

6 views