1 Answers
স্থল অর্থ
[স্থল্] (বিশেষ্য) ১ জায়গা; স্থান (রণস্থল, বাণিজ্যস্থল)। ২ জলশূন্য জায়গা (স্থলভাগ)। ৩ আধার; পাত্র (আশার স্থল)। ৩ অবস্থা; পরিস্থিতি (এরূপ স্থলে)। স্থলকমল, স্থলপদ্ম (বিশেষ্য) ফুলবিশেষ; ডাঙ্গায় যে পদ্মফুল জন্মে (স্থল-কমলের দল-মাহমুদা খাতুন সিদ্দিকা)। স্থলচর (বিশেষণ) ১ ডাঙ্গায় বিচরণকারী। ২ স্থলে বসবাসকারী। স্থলপথ (বিশেষ্য) ডাঙ্গা বা ভূমির উপর দিয়ে যে পথ বা রাস্তা। স্থলবাণিজ্য (বিশেষ্য) স্থলপথেই যে ব্যবসায় পরিচালিত হয়; আকাশ বা জলপথে যে বাণিজ্য পরিচালিত হয় না। স্থলাভিষিক্ত (বিশেষণ) ১ উত্তরাধিকারী। ২ অন্যের স্থান বা পদে অধিষ্ঠিত। ৩ কারও পরিবর্তে কাজ করে এমন; বদলি। □ (বিশেষণ) (বিশেষ্য) প্রতিনিধি। স্থলারবিন্দ (বিশেষ্য) স্থলকমল। স্থলী (বিশেষ্য) ১ স্থান; জায়গা। ২ ডাঙ্গা; মাটি; ভূমি। ৩ থলে। স্থলীয় (বিশেষণ) স্থলবিষয়ক; স্থলে থাকে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্থল্+অ(অচ্)};
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy