1 Answers

ভাসা অর্থ

ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)।;☐ বি. উক্ত সব অর্থে।;☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)।;[সং. √ ভাস্ + বাং. আ]।;ভাসান বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্হা।;ভাসানো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া (‘তালদিঘিতে ভাসিয়ে দেব’: রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)।;☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)।;ভাসাভাসা বিণ. অগভীর, যত্সামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।;[ভাশা] (ক্রিয়া) ১ পানির উপর ভর করে থাকা (পানিতে নৌকা ভাসে)। ২ বায়ুস্তরের উপরে অবস্থিত হওয়া (আকাশে মেঘ ভাসে)। ৩ না ডোবা (কাগজ পানিতে ভাসে)। ৪ উদিত হওয়া; মনে পড়া (মনে ভেসে ওঠা)। ৫ প্লাবিত হওয়া (বন্যায় গ্রামখানি ভেসে গেছে, চোখের পানিতে তাহার বুক ভেসে গেল)। □(বিশেষ্য) উক্ত সব অর্থে। □(বিশেষণ) ১ প্রাবিত। ২ ভাসন্ত; ভাসমান। ভাসা- ভাসা (বিশেষণ) ১ অগভীর; অতি অল্প; যৎসামান্য (তার ইংরেজি জ্ঞান ভাসা-ভাসা)। ২ ডোবা নয় এমন; কোটরগত নয়; ঢল ঢল (ভাসাভাসা চোখ)। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+(বাংলা) আ};

9 views