1 Answers
সাহেব অর্থ
[শাহেব্] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত ব্যক্তি; মহাশয় (সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কর্তা; প্রভু। ৩ উচ্চ কর্মচারী (বড় সাহেব)। ৪ ইউরোপীয় ইংরেজ। সাহেব-ই-নহবত (বিশেষ্য) যাকে বাদশাহ সম্মানের উচ্চ চিহ্নস্বরূপ নিজ বাড়ীতে নহবৎ বাজানোর অধিকার দিয়েছেন (ফরমানী মহারাজ মনসবদার সাহেব নহবৎ আর কাননগোই ভার-ভারতচন্দ্র রায়গুণাকর)। সাহেবান (বিশেষ্য) সুধীবৃন্দ; সম্ভ্রান্ত ব্যক্তিগণ। {(আরবি) সাহিব};
18 views
Answered