1 Answers

সার্ব অর্থ

[শার্‌বো] (বিশেষণ) সর্বসম্পর্কিত; সকলের জন্য; সর্বহিতকর। সার্বজনিক (বিশেষণ) সর্বজনীন; সকলের হিতকর; সর্বসাধরণের জন্য। সার্বজনীন (বিশেষণ) ১ সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ। ২ (অশুদ্ধ) সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত বা কৃত (সার্বজনীন দুর্গোৎসব)। সার্বজাতিক, সর্বরাষ্ট্রিক (বিশেষণ) সকল জাতি বিষয়ক; আন্তর্জাতিক; international। সার্বভৌম (বিশেষ্য) ১ সমুদয় ভূমির অধীশ্বর; সম্রাট। ২ সংস্কৃতশাস্ত্রে ব্যুৎপত্তি-হেতু প্রাপ্ত উপাধি (বাসুদেব সর্বভৌম)। □ (বিশেষণ) বিশ্বব্যাপী; সর্বাধিকার সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সর্ব+অ(অণ্‌)};

4 views