1 Answers

ব্রহ্মা অর্থ

ব্রহ্মা [ brahmā ] (-হ্মন্) বি. বিষ্ণু ও শিবের সমকক্ষ প্রধান দেবতা, সৃষ্টিকর্তা, চতুরানন, প্রজাপতি, লোকপিতামহ।;[সং. √ বৃংহ্ + মন্]।;ব্রহ্মাণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি।;ব্রহ্মাণ্ড বি. নিখিল বিশ্ব, মহাবিশ্ব।;ব্রহ্মারণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান।;ব্রহ্মাস্ত্র বি. ব্রহ্মতেজোময় পৌরাণিক অস্ত্রবিশেষ।;[ব্রোম্‌হা] (বিশেষ্য) হিন্দুমতে সৃষ্টিকর্তা; জগৎস্রষ্টা; বিধাতা; কমলাসন; চতুরানন; প্রজাপতি; হিরণ্যগর্ভ; বিরিঞ্চি; স্বয়ম্ভু; লোকপিতামত। ব্রহ্মাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ব্রহ্মার পত্নী বা শক্তি। ব্রহ্মারণ্য (বিশেষ্য) বেদাধ্যয়নের জন্য উৎকৃষ্ট পৌরাণিক স্থান। ‍ব্রহ্মাস্ত্র (বিশেষ্য) অতিশয় ক্ষমতাশালী অস্ত্র (নারিকেলের হুঁকাটাই শীতের বিরুদ্ধে লড়বার তাদের একমাত্র ব্রহ্মাস্ত্র-আবুল ফজল)। ব্রহ্মাণ্ড (বিশেষ্য) বিশ্বজগৎ; সৃষ্টি। ব্রহ্মোত্তর (বিশেষ্য) ব্রাহ্মণকে প্রদত্ত নিষ্কর-ভূমি। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌>};

9 views