1 Answers
ব্রহ্ম ১ (-ন্) অর্থ
[ব্রোম্হো] (বিশেষ্য) ১ হিন্দুমতে পরমপুরুষ; পরমেশ্বর; অনন্ত; অনাদি; অদ্বিতীয় পুরুষ। ২ বিধাতা। ৩ বেদ। ৪ ব্রাহ্মণ (ব্রহ্মহত্যা)। ৫ ব্রহ্মদেশ; Burma। ব্রহ্মচর্য (বিশেষ্য) ব্রহ্মচারীর করণীয় ব্রত; মৈথুন ও অন্যান্য ভোগবাসনা বর্জিত সংযত জীবনযাপন। ব্রহ্মচর্যাশ্রম (বিশেষ্য) হিন্দু শাস্ত্রানুসারে জীবনের প্রথমাংশে ব্রহ্মচারীর অবস্থা। ব্রহ্মচারী (বিশেষণ) ব্রহ্মচর্য পালনকারী। □(বিশেষ্য), (বিশেষণ) উপনয়নের পর যে ব্রাহ্মণ-সন্তান গুরুগৃহে থেকে অধ্যয়ন করে। ব্রহ্মচারিণী (স্ত্রীলিঙ্গ)। বহ্মজ্ঞ (বিশেষণ), (বিশেষ্য) যার ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্রহ্মজ্ঞান (বিশেষ্য) পরমাত্মা জ্ঞান; ব্রহ্মের স্বরূপসম্বন্ধীয় জ্ঞান; তত্ত্বজ্ঞান। বহ্মজ্ঞানী (বিশেষ্য), (বিশেষণ) ১ ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ২ ব্রহ্মধর্মাবলম্বী। ব্রহ্মডাঙ্গা (বিশেষ্য) উচ্চে অবস্থিত উর্বরতাহীন জমি। ব্রহ্মণ্য (বিশেষণ) ব্রহ্ম বা ব্রাহ্মণ সম্বন্ধীয়। □(বিশেষ্য) ১ হিন্দুদেবতা নারায়ণ। ২ ব্রহ্মতেজ। ব্রহ্মতালু (বিশেষ্য) মাথার চাঁদি। ব্রহ্মতেজ (বিশেষ্য) ১ ব্রহ্মজ্ঞানজনিত তেজ; ব্রাহ্মণ্য। ২ ব্রাহ্মণের শক্তি। ব্রহ্মত্র, ব্রহ্মত্রা (বিশেষ্য) ব্রহ্মোত্তর। ব্রহ্মত্ব (বিশেষ্য) ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। বহ্মদৈত্য, ব্রহ্মপিশাচ, ব্রহ্মরাক্ষস (বিশেষ্য) হিন্দুমতে ব্রাহ্মণের প্রেতযোনি (আমরা নব্য হিন্দুর দল পরস্পরের মধ্যে তাহাকে ব্রহ্মদৈত্য বলিয়া ডাকিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর))। ব্রহ্মনাভ (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণু। ব্রহ্মপাতক (বিশেষ্য) ব্রাহ্মণ হত্যারূপ পাপ। ব্রহ্মপুরী, ব্রহ্মলোক (বিশেষ্য) ১ ব্রহ্মার বাসস্থান। ২ স্বর্গ। ৩ পুরোণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক। ব্রহ্মবাদী (বিশেষ্য), (বিশেষণ) ১ বেদাধ্যায়ী। ২ ব্রহ্মজ্ঞানী। ৩ ব্রহ্মবিদ্যার বক্তা। ৪ বৈদান্তিক। ব্রহ্মবাদিনী (স্ত্রীলিঙ্গ)। ব্রহ্মবিদ্যা (বিশেষ্য) ব্রহ্মজ্ঞান বিষয়ক শাস্ত্র। ব্রহ্মবৈবর্ত (বিশেষ্য) অষ্টাদশ পুরাণের অন্যতম। ব্রহ্মরন্ধ্র (বিশেষ্য) ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রবর্তী ছিদ্র (তখন মাথাটি রিম ঝিম করে ব্রহ্মরন্ধ্র বুঝি ফেটেই পড়ে-মোহিতলাল মজুমদার)। ব্রহ্মর্ষি (বিশেষ্য) ঋষি ব্রাহ্মণ। ব্রহ্মলোক (বিশেষ্য) ব্রহ্মার বাসস্থান; লোকবিশেষ। ব্রহ্মশাপ (বিশেষ্য) ব্রাহ্মণের অভিশাপ। ব্রহ্মশির, ব্রহ্মশিরা (বিশেষ্য) পুরোণোক্ত অস্ত্রবিশেষ। ব্রহ্মসংহিতা (বিশেষ্য) চৈতন্যদের কর্তৃক রচিত দাক্ষিণাত্য থেকে আনীত বৈষ্ণব গ্রন্থবিশেষ। ব্রহ্মসঙ্গীত (বিশেষ্য) ব্রহ্মের উপাসনামূলক সঙ্গীত। ব্রহ্মসাবর্ণি (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুসারে দশম মনু। ব্রহ্মসূত্র (বিশেষ্য) ১ বেদব্যাস কর্তৃক বেদান্ত সূত্র। ২ উপবীত; পৈতা। ব্রহ্মস্ব (বিশেষ্য) ব্রাহ্মণের সম্পত্তি। ব্রহ্মহত্যা (বিশেষ্য) ১ ব্রাহ্মণ- বধ। ২ হিন্দুমতে মহাপাপ। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্হ্+মন্(মনিন্)};