1 Answers
সাক্ষাৎ অর্থ
[শাক্খাত্] মোলাকাত; দর্শন (হয়েছে সাক্ষাৎ দোঁহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (অব্যয়) (বিশেষণ) ১ আপন; ঘনিষ্ঠ (সাক্ষাৎ চাচাতো ভাই)। ২ প্রত্যক্ষীভূত; জ্ঞাত (জ্ঞান বস্তু কলেবর ভুবনবিখ্যাত; ভূত ভবিষ্যৎ আদি তাহার সাক্ষাৎ-দৌলত উজির বাহরাম খান)। ৩ স্বয়ং (সাক্ষাৎ মালিক আসিয়া হাজির)। ৪ প্রত্যক্ষ; মূর্তিমান (সাক্ষাৎ মৃত্যু)। ৫ তুল্য। ৬ নিকটে; সম্মুখে (বিনয়রূপে মজনু অনাথ দণ্ডবৎ হৈলা তবে মুনির সাক্ষাৎ-দৌলত উজির বাহরাম খান)। ৭ সামনে; সমক্ষে (সাক্ষাতে বলা)। সাক্ষাৎকর্তা, সাক্ষাৎকারী (রিন্) (বিশেষণ) ১ সাক্ষাৎ করে এমন; দর্শনাকারী। ২ সাক্ষাৎ করতে আসে এমন। সাক্ষাৎসম্বন্ধ (বিশেষ্য) ১ সরাসরি বা সোজাসুজি সম্বন্ধযুক্ত। ২ প্রত্যক্ষ সম্পর্ক। □ (বিশেষণ) বাইরের সম্বন্ধযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+অক্ষ+√অৎ+ক্বিপ্};