1 Answers
সাঁচা, সাঁচ্চা, সাচ্চা, সাচা অর্থ
[শাঁচা, শাঁচ্চা, শাচ্চা, শাচ] (বিশেষণ) ১ সত্য; অকৃত্রিম; আসল; খাঁটি (লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সত্যিকারের; বাস্তবিক (ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা-কাজী নজরুল ইসলাম)। ৩ নির্ভেজাল (সে কি আবীর মাখে সাঁচা সরম রঙে রাঙা কপোল ’পরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সত্য>; (হিন্দি) সাচ্চা};
12 views
Answered